Uncategorized

ধামইরহাটে মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ করল ছাত্রলীগ

আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সাংসদ মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে এ কুশপুত্তলিকা দাহ করা হয়।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও এমএম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, সাবেক ছাত্রলীগ সভাপতি মো. মাহমুদুল হাসান, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, সুকান্ত কুমার, ছাত্রলীগ নেতা মো. তরিকুল ইসলাম, আশিকুর রহমান, আবু মুছা, প্লাবন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button