বিএনপি তিতাস উপজেলার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিলেন হাজী আলী হোসেন মোল্লা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: পরীক্ষীত জিয়ার আদর্শের সৈনিক, কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী মোঃ আলী হোসেন মোল্লা দলটির উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সভাপতি সালাহউদ্দিন সরকার প্রবাসে চলে যাওয়ায় তিনি গঠনতান্ত্রিক পদ্ধতিতে সভাপতির দায়িত্ব নিলেন। সম্প্রতি দায়িত্ব গ্রহণ উপলক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক সফল মন্ত্রী জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেন এর সাথে তাঁর গুলসানস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ কালে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, জেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান সরকার সহ উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। হাজী আলী হোসেন মোল্লা দলের সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি নানাবিধ সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত করে একজন প্রকৃত সমাজ সেবক হিসেবে সকলের মাঝে আস্থাশীল হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। একজন শিক্ষানুরাগী হিসেবেও তাঁর কোনো জুড়ি নেই পুরো উপজেলায়। উপজেলা সদরে দুটি শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা করেন তিনি যেসব শিক্ষাঙ্গন থেকে তৈরি হচ্ছে সমাজ বিনির্মানে আলোকিত মুখ। যেখানে থানা ভবন নির্মানের জন্য প্রশাসন জায়গায় খুজে পাচ্ছিলেন সেখানে তিনি ভবনের বৃহৎ অংশ জায়গা দান করেন। জনপ্রতিনিধিরা যেখানে সরকারি বরাদ্দের অর্থ ব্যয় করেন সেখানে তিনি নিজের অর্থ ব্যয় করে জনকল্যানে নজিরবিহীন ভুমিকা রেখে চলেছেন। বহু গুনে গুণান্বিত হাজী আলী হোসেন মোল্লা তিতাস উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ সংগঠন আরো গতিশীল হবে এমনটি ধারণা করছেন সুশীল সমাজ ও অভিজ্ঞ মহল।



