দূর্ঘটনাশিরোনাম

নভেম্বর মাসে ৩৭৯ সড়ক দুর্ঘটনা, নিহত ৪১৩

২০২১ সালের নভেম্বর মাসে দেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪১৩ জন এবং আহত হয়েছেন ৫৩২ জন। নিহতের মধ্যে নারী ৬৭ জন এবং শিশু ৫৮ জন। শনিবার গণামধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংগঠনটি সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
এসব দুর্ঘটনার মধ্যে ১৫৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮৪ জন। দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯৬ জন পথচারী। আর যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন। এছাড়া এ সময়ে ৭টি নৌ-দুর্ঘটনায় ৯ জন নিহত এবং ৫ জন নিখোঁজ রয়েছেন। ১১টি রেলপথ দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন।
এ দুর্ঘটনাগুলোর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে।
ঢাকা বিভাগে ৮৩টি দুর্ঘটনায় নিহত হয়েছে ১০৪ জন। সবচেয়ে কম বরিশাল বিভাগে, ২২টি দুর্ঘটনায় নিহত ২৪ জন। একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এ জেলায় ২১টি দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন। আর সবচেয়ে কম লালমনিরহাট জেলায়। সেখানে ২টি দুর্ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি। এছাড়া রাজধানী ঢাকায় ১৪টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬ জন।
এসব দুর্ঘটনায় নিহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নটরডেম কলেজের ২ জনসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৪ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এর আগে গত অক্টোবর মাসে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত হয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button