Uncategorized

নওগাঁ পৌরসভার ৫ নং ওয়ার্ড গণসংযোগে কাউন্সিলর প্রার্থী সজিব

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ পৌরসভার ৫ নং ওয়ার্ড কালীতলা, শৈলগাছি রোড এলাকায় গণসংযোগ করেছেন মোঃ সজিব।
বৃহঃবার (২১ জানুয়ারি) গণসংযোগকালে সজিব বলেন, আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের সেবার দায়িত্ব নিতে চাই।
৫ নং ওয়ার্ডেতে বসবাসকারী আমরা সকলেই একটি পরিবার। পৌর সভা এই পরিবারের সেবামূলক কাজ করে। আমি ৫ নং ওয়ার্ডের সন্তান হিসেবে সুখে-দুখে সবার সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। আপনাদের পরিবারে সদস্য হিসেবে কাউন্সিলর নির্বাচিত হলে এই ওয়ার্ডের উন্নয়নে নিজেকে উজার করে দিতে চাই।
পাটালির মোড় এলাকায় প্রচারণা গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি জনসাধারণ এবং ভোটারদের সালাম ও শুভেচ্ছা জানান।
এসময় তিনি পাঞ্জাবি মার্কায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন শামীম, জনি, জাহাঙ্গীর, প্রিন্স, সাজু,সিরাজুল, খাদিজা,সিমা প্রমুখ।অত্র ওয়ার্ডের আশপাশের এলাকায় সাধারণ নেতা কর্মিরা তার সঙ্গে ছিলেন।
পরে তিনি নাপিতপাড়ার রোডে এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button