আইন আদালতশিরোনাম

সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রীর সম্পত্তি জব্দের নির্দেশ

পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের জ্ঞাত আয়বর্হিভূত স্থাবর, অস্থাবর সম্পত্তি ক্রোক, ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার সকালে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন। একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে দায়েরকৃত পৃথক দুই মামলায় তদন্ত কর্মকর্তা আদালতে সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব জব্দের আবেদন করেন। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন।
দুদক সূত্র জানায়, প্রায় ৪৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে দুদক পৃথক দুটি মামলা দায়ের করে। দুদকের উপ-পরিচালক মো. আলী আকবর বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দুটিতে একেএমএ আউয়ালের বিরুদ্ধে ৩৩ কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৭৫৫ টাকার এবং লায়লা পারভীনের বিরুদ্ধে ১০ কোটি ৯৮ লাখ ৯০ হাজার ৫০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
প্রথম মামলার অভিযোগে বলা হয়, একেএমএ আউয়াল অবৈধ উপায়ে ৩৩ কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৭৫৫ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। এছাড়া তিনি দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ১৫ কোটি ৭২ লাখ ৪৮ হাজার ৪৩ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন। দ্বিতীয় মামলার অভিযোগে আউয়ালের স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে অবৈধ উপায়ে ১০ কোটি ৯৮ লাখ ৯০ হাজার ৫০ টাকার অবৈধ সম্পদের মালিকানার তথ্য রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button