আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বাইডেনের আর্থিক পরামর্শদাতা টিমে কাশ্মিরি বংশোদ্ভূত সামিরা

মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের টিমে স্থান পেলেন ভারতীয় বংশোদ্ভূত আরেক নারী। জন্মসূত্রে কাশ্মিরি সামিরা ফাজিলিকে নবগঠিত ‘ন্যাশনাল ইকনমিক কাউন্সিল’ (এনইসি)-এ ঠাঁই দিয়েছেন বাইডেন। করোনা অতিমারির আঘাতে ধ্বস্ত আমেরিকার অর্থনীতির পুনরুজ্জীবনের দিশানির্দেশ সন্ধান করবে এনইসি। সংস্থার ডেপুটি ডিরেক্টরের গুরুদায়িত্ব থাকবে কাশ্মিরি কন্যার কাঁধে।
ফাজিলি এর আগে ফেডেরাল রিজার্ভ ব্যাংক অফ আটলান্টার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বিভাগের ডিরেক্টর পদে ছিলেন। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন হোয়াইট হাউসে আর্থিক নীতিনির্ধারক পরিষদের পরামর্শদাতা হিসেবে তিনি কাজ করেছেন। ওই সময় এনইসি এবং ট্রেজারি বিভাগের সিনিয়র অ্যাডভাইসর পদেও কাজ করেছেন তিন সন্তানের জননী ফাজিলি।
তার জন্ম নিউ ইয়র্কের উইলিয়ামসভিলে। হার্ভার্ড কলেজ ও ইয়েল ল’স্কুলের প্রাক্তনী ফাজিলির কর্মজীবন শুরু করেছিলেন শিক্ষক হিসেবে। ইয়েল ল’স্কুলেই। ছোট ব্যবসা, ক্ষুদ্র ঋণ, আবাসন ঋণ ও গ্রাহক সম্পর্কিত বিষয়ের বিশেষজ্ঞ কাশ্মিরি বংশোদ্ভূত আমেরিকার আন্তর্জাতিকবিষয়ক আন্ডার সেক্রেটারির দফতরের নীতিনির্ধারক দলে কাজ করেছেন।
বৃহস্পতিবার আমেরিকার ‘প্রেসিডেন্ট ইলেক্ট’-এর টিমে ঠাঁই পাওয়ার পরে ফাজিলি হলেন ওই তালিকার দ্বিতীয় কাশ্মির বংশোদ্ভূত নারী। এর আগে বাইডেন হোয়াইট হাউসের ডিজিট্যাল স্ট্র্যাটেজি টিম-এর সদস্য হিসেবে মনোনীত করেছেন আয়েশা শাহকে।
প্রেসিডেন্ট ভোটে বাইডেনের ‘রানিং মেট’ ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস প্রথম নারী হিসেবে আমেরিকায় ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button