Uncategorized

মুজিব শতবর্ষ উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে বাঘাইছড়ি

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মুজিব শতবার্ষিকী উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সামাজিক সেবামূলক সেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে বাঘাইছড়ি। ১৫ জানুয়ারী শুক্রবার সকাল দশ ঘটিকায় হৃদয়ে বাঘাইছড়ির কার্যালয়ের সামনে থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে উপজেলার চৌমুহনী বাজার ও শাপলা চত্বর এলাকায় দুই ঘন্টা এই অভিযান চলে। অভিযান শেষে অর্ধশত বস্তা ময়লা ফেলা হয়। এসময় হৃদয়ে বাঘাইছড়ি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রোকৌশলী মাহমুদুল হাসান (সোহাগ) সহ হৃদয়ে বাঘাইছড়ির উপজেলা ইউনিটের সকল সদস্য উপস্থিত ছিলেন। সামাজিক সেবামূলক সেচ্ছাসেবী সংগঠনের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলা প্রশাসন ও সর্বস্তরের সাধারণ মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button