Uncategorized

বগুড়া সদরের নুরুইল দারুল উলুম ইবতেদায়ী মাদরাসায় নতুন বই উৎসব

বগুড়া প্রতিনিধি : বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের নুরুইল দারুল উলুম ইবতেদায়ী মাদরাসার ছাত্র/ছাত্রীদের মাঝে নতুন বছরে সরকার প্রদত্ত বই বিতরণ উৎসব উদযাপন করা হয়েছে। শনিবার সকালে মাদরাসা প্রাঙ্গণে বই বিতরণ উদ্বোধন করেন উৎসবের প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম।
ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল আবেদীন চুনুর সভাপতিত্বে উৎসবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সাবেক চেয়ারম্যান শাহজাজান আলী ধলু, সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুর রউফ সুইট, ম্যানেজিং কমিটির সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাফিজার রহমান হাফি, মুকুল মিয়া, মাসুদ রানা, তবিবর রহমান, মাহফুজার রহমান, আব্দুর রাজ্জাক, রানা মিয়া, নজমল হক, আব্দুল মোমিন, সবুজ মিয়া, বাবলু মিয়া প্রমুখ।
প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন নুরুইল দারুল উলুম ইবতেদায়ী মাদরাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জান্নাতি খাতুন, সহকারী শিক্ষক আব্দুল মালেক, নাদিম আহমেদ, এলিনা খাতুন, জান্নাতুল ফেরদৌসী জুথি সহ শিক্ষকমণ্ডলী ও অভিভাবকগন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button