Uncategorized

দলে কোনো বিদ্রোহী থাকবে না : নানক

খাগড়াছড়ি প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, আওয়ামী লীগে কোনো বিদ্রোহী থাকতে পারবে না। যারা দল বিশ্বাস করে আগামী পৌর নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে তাদেরকে কাজ করতে হবে।
শনিবার দুপুরে খাগড়াছড়িতে দেশব্যাপী জামায়াত-বিএনপির দোসরদের বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে আয়োজিত কর্মী সমাবেশে তিনি এ সব কথা বলেন।
জাহাঙ্গীর কবীর নানক বলেন, ‘যারা আওয়ামী লীগের নীতি আদর্শকে বিশ্বাস করে, তাদের নেত্রীর সিদ্ধান্ত মানতে হবে। যারা দলের বিরুদ্ধে কাজ করবে, তারা দলের থাকতে পারবে না। আমাকে গত জাতীয় নির্বাচনে দল থেকে নমিনেশন দেয়া হয়নি, আমি তো দলের বাইরে কাজ করিনি। নেত্রীর কথায় দলীয় কার্যালয়ে বসে নির্বাচন পরিচালনা করেছি।’
সমাবেশ শেষে তিনি খাগড়াছড়িতে পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নির্মলেন্দু চৌধুরীর পক্ষে লিফলেট বিতরণ করেন।
সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে সংরক্ষিত নারী আসনের এমপি বাসন্তি চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, উপজেলা চেয়ারম্যান শানে আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button