আন্তর্জাতিক সংবাদশিরোনাম

অবশেষে বিলে স্বাক্ষর করেছেন ট্রাম্প

অবশেষে করোনা মহামারি মোকাবিলা এবং অন্যান্য খরচ বিষয়ক ২.৩ ট্রিলিয়ন ডলারের বিলে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে প্রশাসনে স্বস্তি ফিরেছে। রোববার ওই বিলে তিনি স্বাক্ষর করায় তা এখন আইনে পরিণত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে আরো বলা হয়, ৩রা নভেম্বরের নির্বাচনে পরাজিত ট্রাম্পকে আগামী ২০ শে জানুয়ারি হোয়াইট হাউজ ছাড়তে হবে। তিনি এই বিলে স্বাক্ষর করবেন না বলে আগে জানিয়েছিলেন। এর ফলে ফেডারেল সরকারে অচলাবস্থা দেখা দেবে বলে হুঁশিয়ারি দেয়া হয়। কড়া সমালোচনা ওঠে ট্রাম্পের বিরুদ্ধে।
অবশেষে তিনি নিজের অবস্থান থেকে সরে এসেছেন। নিজের দল রিপাবলিকান ও ডেমোক্রেটদের সমালোচনা, চাপের মুখে তিনি এই বিলে স্বাক্ষর করেছেন। মার্কিন সরকারে যখন সঙ্কট আসন্ন, তখন রোববারও তিনি গলফ খেলছিলেন। তিনি দাবি করছিলেন কংগ্রেসের পাস করা এই বিলের আকার আরো বড় করতে হবে, যাতে মার্কিনিরা প্রণোদনা হিসেবে ২০০০ ডলার করে পান। রয়টার্স লিখেছে, কেন তিনি শেষ পর্যন্ত মানসিকতা পরিবর্তন করেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button