Uncategorized

মান্দায় ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় ইটভাটা মালিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইটভাটা মালিক সমিতির আহবায়ক মকলেছুর রহমান মকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ভাটামালিক হানিফ উদ্দিন মন্ডল, হাবিবুর রহমান, আলহাজ্ব শহিদুল ইসলাম, আব্দুল খালেক, জীবন কুমার কুন্ডু, আলহাজ্ব মকছেদ আলী প্রমুখ।
শেষে মকলেছুর রহমানকে সভাপতি, হানিফ উদ্দিন মন্ডলকে সাধারণ সম্পাদক ও আলহাজ্ব খলিলুর রহমানকে ক্যাশিয়ার করে ৯ সদস্য বিশিষ্ট মান্দা ইটভাটা মালিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button