Uncategorized
নওগাঁ পৌর প্যানেল মেয়রের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ

নওগাঁ প্রতিনিধি : বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনা ভাইরাসের নতুন সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েই চলেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের সম্ভাব্যতা নিয়েও সঙ্কিত সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নওগাঁ সিটি মেয়র নজমুল হক সনি এর নির্দেশক্রমে ও করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে নওগাঁ পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র ২ আবুল কালাম আজাদের আজ সকাল ১১টায় পার নওগাঁ খলিফা পাড়া বৌ বাজারে পথচারী ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- রজাকপুর খলিফা পাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন,ইসলামি প্রি ক্যাডেট স্কুল এর প্রিন্সিপাল মঞ্জুর মোরশেদ টুটুল,
বিশিষ্ঠ সমাজ সেবক নূরুল ইসলাম বাবু,নওগাঁ জেলা ট্রাক ও ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সড়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,শ্রমিক নেতা খশরু সহপ্রমুখ।




