Uncategorized
বাঘাইছড়িতে নো মাস্ক নো সার্ভিস নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় নো মাস্ক নো সার্ভিস নিশ্চিত করতে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন হাট বাজার ও বিপনি বিতানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম ও এসিল্যান্ড মোহাম্মদ নওশাদ, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দিন এসময় উপস্থিত ছিলেন। অভিযানের সময় ১ হাজার পথচারীর মাঝে মাস্ক ও সাবান বিতরনের পাশাপাশি ২ টি খাবার হোটেল মালিককে সর্তক করে ৪৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।




