Uncategorized

মানিকগঞ্জে গুলি করে লাখ টাকা ছিনতাই : আটক ৩

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়ায় বাংলালিংক ও এয়ারটেলের আরএসও জহিরুল ইসলাম ও অপুকে গুলি করে এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার দরগ্রামের শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা পালানোর সময় সাটুরিয়ার কইজুরি থেকে তিন জনকে আটক করে গণপিটুনি দিয়েছে জনতা।
গুলিবিদ্ধ জহিরুল জানান, দুপুরে সাটুরিয়ার দরগ্রাম থেকে এয়ারটেল কোম্পানির এসআর অপু’র মোটরসাইকেলে মানিকগঞ্জ যাচ্ছিলেন। তারা শিমুলিয়া এলাকায় পৌঁছালে ছয় ছিনতাই তাদের গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা গুলি করে তার নগদ ২০ হাজার টাকা, অপুর ৭৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
সাটুরিয়া থানার উপ পরিদর্শক (এসআই) হাসান জানান, উপজেলার কৈজুরি এলাকা থেকে তিন ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশ দেয় জনতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button