Uncategorized

নওগাঁয় রঙিন মুরগির বাচ্চা কিনে ঠকে যাচ্ছেন না তো !

শামীনূর রহমান : নওগাঁ শহর থেকে শুরু করে গ্রাম গঞ্জের ছোট হাট বাজার পর্যন্ত দেখা যাচ্ছে হরেক রঙের বাহারী মুরগির বাচ্চা। দেখেই যেন প্রাণ জুড়িয়ে যায়! কোনো উদ্দেশ্যনা থাকলেও যে কেউ রঙের চাকচিক্যের কারনে কিনে নিয়ে যাচ্ছেন এই রঙিন মুরগির বাচ্চা গুলো।
নওগাঁ লর্ডলিটন ব্রিজের ফুটপাতে ঝাকায় ফেরি করে বিক্রি করার সময় বিক্রেতা করিম বলেন,
রঙিন মুরগীর বাচ্চা ঢাকা থেকে নিয়ে আসা।এর বেশি কিছু জানিনা।
ক্রেতারা বলেন, সত্যিই কি মুরগির বাচ্চা গুলো এরকম নানা রঙের হয়ে থাকে? নাকি তাদের জোড় করে রঙ করানো হয়েছে??
নওগাঁ সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হেলাল উদ্দিন খান বলেন,নজরে পড়েছে নওগাঁ শহরের চারপাশে রঙ্গিন ছানা বিক্রি হচ্ছে।
আসল ঘটনা এগুলী হাইব্রিট জাতের রঙিন মুরগী বাচ্চা,রঙিন মুরগীর বাচ্চা থেকে বড় হইলে সে মাংশ খেতে কোন সমস্যা নাই।দয়া করে কেউ ধোকা খাবেন না,লাল, নীল,সবুজ,হলুদ রংয়ের কোন মুরগীর বাচ্চা হয় না, এরকম রংয়ের মুরগীও পৃথিবীতে নাই,এগুলো হল লেয়ার মুরগীর হ্যাচারিতে উৎপাদিত মোরগের বাচ্চা বা কক বাচ্চা,বা সোনালী মুরগীর বাচ্চা যেগুলো সাধারন ভাবে বিক্রি অনুপোযোগী,রঙ্গিন করে ঝাকায় নিয়ে ফেরি করে বিক্রি করে,আজকাল শহরেও বিক্রি হতে দেখছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button