Uncategorized

কোম্পানীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হরিবন্ধু (৩৯) উপজেলার চরপাবর্তী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিষনার গো বাড়ীর জহরলাল মিস্ত্রির ছেলে। সে দুই সন্তানের জনক ছিল।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, একই দিন দুপুরে পারিবারিক কলহের জের ধরে ওই যুবক বসত ঘরে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button