খেলা

টানা সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে ওয়ার্নার

ঢাকার পর বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার। ফলে অস্ট্রেলিয়ার ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এশিয়ার মাটিতে টেস্টেও দু’ইনিংসে টানা দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নিয়ে রেকর্ডবইয়ে নাম তুললেন ওয়ার্নার। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে এমন নজির গড়েছিলেন বব সিম্পসন, অ্যালন বর্ডার, ড্যামিয়েন মার্টিন, মাইক হাসি ও মাইকেল ক্লার্ক। এরা প্রত্যকেই এশিয়ার মাটিতে টানা দু’ইনিংসে সেঞ্চুরি করেছিলেন।
সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৮৮ রানে অপরাজিত ছিলেন ওয়ার্নার। তৃতীয় দিন বৃষ্টির কারণে প্রায় তিন ঘন্টা পর খেলা শুরু হলে ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। তিন অংকে পা দেয়ার পর বাংলাদেশের কাটার মাস্টার পেসার মুস্তাফিজুর রহমানের শিকার হয়ে ১২৩ রানে থেমে যান তিনি। তার ২৩৪ বলের ইনিংসে ৭টি চার ছিলো।
ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬টি চার ও ১টি ছক্কায় ১৩৫ বল মোকাবেলা করে ১১২ রান করেছিলেন ওয়ার্নার। তার দুর্দান্ত সেঞ্চুরি সত্বেও ঢাকা টেস্ট ২০ রানে হেরেছিলো অস্ট্রেলিয়া। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button