Uncategorized
মানিকগঞ্জে বি.বি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে বুধবার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় ঘিওর উপজেলার বালিয়াখোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে শিবালয়ের তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। এই টুর্নামেন্টে জেলার সাতটি উপজেলার ১৪টি দল অংশ নিচ্ছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস। এ সময় পৌর মেয়র গাজী কামরুল হুদা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী উপস্থিত ছিলেন।




