sliderস্থানিয়

নিয়ামতপুরে সার বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত

জনি আহমেদ,নিয়ামতপুর প্রতিনিধি: নিয়ামতপুরে নায্যমূল্যে সার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকেরা। চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছে সরকারি নির্ধারিত দামে সার পৌঁছে দিতে জোরদার মনিটরিং কার্যক্রম চালাচ্ছেন কৃষি অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার। উপজেলার বিভিন্ন সার ডিলার ও খুচরা দোকানে দোকানে গিয়ে সার মজুদ,সরবরাহ ও বিক্রয় মূল্য তদারকি করা হচ্ছে।
‎
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নিয়ামতপুর বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত রাসায়নিক সার ডিলার মেসার্স শরিফুল ইসলাম ও মেসার্স রেজাউল হাসান এর বিক্রয় কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।
‎
‎মনিটরিং চলাকালে ডিলারদের নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশনা দেওয়া হয়। কোথাও অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেন প্রশাসন।
‎
কৃষকেরা জানান, আগের তুলনায় এখন সহজেই নায্যমূল্যে সার পাওয়া যাচ্ছে। এতে চাষাবাদে স্বস্তি ফিরে এসেছে এবং উৎপাদন ব্যয় কিছুটা কমবে বলে আশাবাদী তারা।
‎উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন বলেন, সার নিয়ে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়ম সহ্য করা হবে না, অনিয়মের প্রমাণ পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎এ বিষয়ে কৃষি অফিসার রফিকুল ইসলাম জানান,কৃষকদের স্বার্থে সার বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে।
‎এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসার রেজাউল করিম,অফিসার ইনচার্জ হাবিবুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button