sliderস্থানিয়

জমি দখল করে ঘর নিমা’নের চেষ্টা,১৪৪ ধারা জারি

‎মাসুদ পারভেজ,মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের দুরপাসা এলাকায় অন্যের জমি দখল করে ঘর নির্মাণ চেষ্টা করেছে একটি দখলবাজ পরিবার। সরেজমিনে গেলে দেখা যায়,ওই এলাকার মৃত জমি দখল করে ঘর নির্মাণ চেষ্টা,১৪৪ ধারা জারিদুর্লভ রায়ের ছেলে শ্রী ভাষান চন্দ্র রায়ের (৬৫) বাবার ভিটা জমি দখল করে ঘর নির্মাণ করছে একই এলাকার খুশিমোহন রায়,নারায়ন চন্দ্র ভৌমিক,কমল চন্দ্র রায়,নিধর্ন রায়,জীবন কুমার রায়,শ্রীমতি স্বরসতি,নির্মল রায়,সুখু সন্যাসী,প্রভাস মন্ডল,সত্য ভৌমিক সহ প্রমূখ।

‎এই ঘটনায় শ্রী ভাষান চন্দ্র রায় দখলবাজদের আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে ঐ ৫০ শতাংশ জমিতে ১৪৪ ধারা জারি করেন আদালত।

‎এ বিষয়ে মির্জাপুর থানার এ এস আই রেজাউল করিম জানান,জমিতে ১৪৪ ধারা জারি হয়েছে। আমি মীমাংসার জন্য দুই পক্ষকেই থানায় আসতে বলেছিলাম কিন্তু আসামি পক্ষ রাজি না। আসামি পক্ষের কথা হলো,যেহেতু জমি নিয়ে কোর্টে মামলা করেছে,তাহলে এটার মীমাংসা কোর্টেই হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button