সিংগাইর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস
ভিজিটরদের খুশি করতে উপহার সামগ্রীর জন্য
লাখ টাকা উত্তোলন
সিরাজুল ইসলাম, সিংগাইর ( মানিকগঞ্জ)ঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৯৭
টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভিজিটের দিন ধার্য্য ছিল গত ২১ ডিসেম্বর।
দিনটিতে ভিজিটরদের খুশি করতে স্কুলগুলো থেকে ১ হাজার ৩০০ টাকা করে
লক্ষাধিক টাকা উত্তোলন করা হয়। তবে এর বাইরে আরো ২০০ টাকা ইএফটি (
ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) ফরমের জন্য নেয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা
জানিয়েছেন।
একাধিক স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলে জানা গেছে, স্কুল ভিজিটকে
কেন্দ্র করে ভিজিটরদের উপহার সামগ্রী কেনার জন্য গত ২৭ নভেম্বর উপজেলা
রিসোর্স সেন্টারে ( ইউআরসি) এক মিটিং অনুষ্ঠিত হয়। ওই মিটিংয়ে
পূর্বের ম্যাসেজ অনুযায়ী স্কুল প্রতি ১ হাজার ৩০০ টাকা করে উত্তোলন করা হয়।
এ নিয়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
নয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক,
রাজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলামসহ
অনেকে বলেন, স্কুলগুলো পরিদর্শনের (ভিজিট) জন্য জেলার অন্যান্য উপজেলা থেকে
আগত শিক্ষা অফিসারদের উপহার সামগ্রী-উপঢৌকন ও আপ্যায়ন ব্যয় হিসেবে
মূলত এ টাকাগুলো উত্তোলন করা হয়েছে। বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মোস্তাক হোসেন বলেন, কিছু টাকা খরচের জন্য উঠানো হয়েছিল
, সেটা ফেরত দিবেন। এছাড়া ৩ স্কুলের ভিজিটরদের আমার স্কুলে দুপুর বেলা খাবারের
কথা রয়েছে। এ বিষয়ে আরো প্রশ্ন করা হলে তিনি রেগে গিয়ে অফিসে আসতে
বলেন।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রধান শিক্ষক অভিযোগ করে বলেন,
আন-অফিসিয়ালি এ ভিজিট আই ওয়াশ মাত্র । ভিজিট স্থগিত হলেও আমাদের টাকা
ফেরত দিতে গরিমসি করছেন সংশ্লিষ্টরা। শিক্ষা অফিসের কর্তা ব্যক্তিদের যোগ-
সাজশে সাহরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর
রহমান ও জনৈক নারী প্রধান শিক্ষকের নেতৃত্বে ওই টাকাগুলো উত্তোলন করা হয়।
উত্তোলনকৃত টাকা এখন ভাগ-বাটোয়ারার পাঁয়তারা চলছে। তারা আরো জানান,
ইতিমধ্যেই উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ ফারুক হোসেন সাফ




