Uncategorized

নোয়াখালীতে শিশু যৌন নির্যাতনের অভিযোগে যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগের কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের নানার বাড়িতে বেড়াতে এসে ১০ বছরের এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে।
রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, এ ঘটনায় ওই শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে সেনবাগ থানা পুলিশ অভিযুক্ত মো. হারুনুর রশিদ প্রকাশ হারুন (৩৮) কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত হারুনের বাড়ি উপজেলার উত্তর সাহাপুর গ্রামে। সে ওই গ্রামের ছানা উল্লাহ মিজি বাড়ির আবদুল বারিক মাষ্টার বাড়ির বারিক মাষ্টারের ছেলে ও স্থানীয় সাহাপুর স্টিল ব্রিজ সংলগ্ন একটি চা দোকানের মালিক।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি কয়েকদিন আগে মায়ের সঙ্গে বেড়াতে নানার বাড়িতে আসে এবং শনিবার দুপুর ১০ বছরের শিশুটি লম্পট হারুনের দোকানে সিঙ্গারা ক্রয় করতে গেলে সে শিশুটিকে একা পেয়ে দোকান বন্ধ করে যৌন নির্যাতন করে।
এসময় শিশুটির চিৎকারে আশপাশ্বের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করান। পরে শিশুটি মা ৯৯৯ এ কল করে অভিযোগ জানালে পুলিশ বিকেলে ওই লম্পট হারুনকে গ্রেফতার করে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের মায়ের মামলার আলোকে অভিযুক্ত যুবককে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button