জাতীয়শিরোনাম

৯লাখ আশ্রিতকে টিকা খাইয়ে বিশ্বে আরেক নজির গড়ল বাংলাদেশ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এক সাথে ৯লাখ আশ্রিতকে টিকা খাইয়ে বাংলাদেশ বিশ্বে নজির সৃষ্টি করেছে। নিজ দেশে নিপীড়িত রোহিঙ্গাদের আশ্রয় ও খাবার দিয়ে সহযোগিতার পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতেও কাজ করছে সরকার।
উখিয়ার থাইংখালীর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে মঙ্গলবার বিকেলে আশ্রিতদের জন্য কলেরা টিকা কর্মসূচির উদ্বোধনকাল স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এরআগে সকাল ৮টার দিকে উখিয়া ও টেকনাফের ১৬২টি কেন্দ্রে টিকা খাওয়ানোর কার্যক্রম শুরু করা হয়।
রোহিঙ্গাদের মধ্যে ১৯জন ‘এইডস’ রোগী শনাক্তের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কলেরা রোগ একটি মহামারি সংক্রামক রোগ। এই রোগ দেখা দিলে সর্বত্র ছড়িয়ে পড়ে। তাই আগে থেকেই এই রোগের টিকা কার্যত্রম শুরু করেছে সরকার।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ, জাতীয় অধ্যাপক শায়েলা খাতুন, স্বাস্থ্য মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. এএম মজিবুল হক, কক্সবাজার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম ও চট্টগ্রাম সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, ঢাকার মহাখালী কলেরা হাসপাতালের বিশেষজ্ঞ ডা. তাজুল আসলাম বারী, উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও রোগ প্রতিষেধক টিকা কার্যক্রমের সমন্বয়কারী ডা. মিসবাহ উদ্দিন আহমেদ প্রমুখ।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button