বিবিধশিরোনাম

৮ মাসের সুহাইদা মন কেড়ে নিলো প্রিয়াঙ্কার

আট মাস বয়সী রোহিঙ্গা শিশু সু্হাইদা বর্তমান সময়ের জনপ্রিয় বলিউড ও হলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মন কেড়ে নিয়েছেন। প্রিয়াঙ্কা ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে চার দিনের সফরে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের দেখতে কক্সবাজার এসেছিলেন।
তিনি তার ফেসবুকে সুহাইদাকে নিয়ে একটি পোস্ট ও ভিডিও আপলোড করেছেন। তিনি বলেন, তার ব্যতিক্রমী হাসি আমার মন কেড়ে নিয়েছে।এটি জীবনের একটি স্মরণীয় দিন। এখানে সে তার চাহিদা মাফিক সব কিছু পাচ্ছে। কয়েক মাস পূর্বে, যখন সুহাইদার মা ৬ মাসের গর্ভবতী। তার মা আলআদা (যার বয়স মাত্র ১৯ বছর) ১৫ দিন হেঁটে সীমান্ত অতিক্রম করেছেন। এটা আমাদেরকে এখনো পৃথিবীতে কিছু বাঁচার আশা জাগিয়ে রাখে।
প্রিয়াঙ্কা চোপড়া তার ফেসবুকে লিখেছেন, যখন আপনি লাখ লাখ মানুষের সাথে কাজ থাকবেন যারা তাদের নিজ বাসস্থান থেকে উদ্ধাস্তু। স্বাস্থ্য ও পুষ্টিকর খাবার তখন তাদের জন্য খুবই দরকার। বিশেষ করে নারী ও শিশুদের। কক্সবাজারের জামতলী ক্যাম্পে আমি দারুণ কিছু বিষয় সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছি। এখানে গত ৮ মাসে ৬০ হাজার শিশুর জন্ম হয়েছে। এই পুষ্টি কেন্দ্রটি নতুন মায়েরা বাচ্চাদের কিভাবে সঠিক ও পুষ্টিকর খাবার খাওয়াবে তার শিক্ষা দেয়।
এছাড়া প্রিয়াঙ্কা তার ফেসবুক লাইভে কথা বলেছেন। সেখানে রোহিঙ্গা শিশুদের করুণ অবস্থার বিবরণ দেন। বর্ষা মৌসুমে রোহিঙ্গাদের পরিণতি ভয়াবহ হতে পারে বলে জানান। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রোহিঙ্গাদের নিয়ে করা ভক্তদের প্রশ্নের জবাব দেন এই বলিউড অভিনেত্রী।
১৯ মিনিটের সেই বক্তব্যে প্রথমেই বিশুদ্ধ পানির সংকটের কথা তুলে ধরেন। বলেন, শৌচাগার ও টিউবওয়েল পাশাপাশি হওয়ায় বৃষ্টিতে পানি দূষিত হচ্ছে। ফলে ছড়িয়ে পড়ছে নানা রোগ-জীবাণু।
শিশুদের জন্য নির্ধারিত ক্যাম্প থেকে প্রিয়াঙ্কা বলেন, নড়বড়ে ছোট ছোট ছাউনিতে রয়েছে রোহিঙ্গারা। বর্ষা মৌসুমে এদের জীবনশঙ্কা রয়েছে। এদের বাঁচাতে বিশ্ববাসীকে আরও বেশি ত্রাণের আহ্বান জানান তিনি।
এক ভক্তের প্রশ্নের জবাবে বলিউড অভিনেত্রী বলেন, শিশুদের আমি জিজ্ঞাসা করেছিলাম তোমাদের স্বপ্ন কী? তাদের সবাই বলে ওঠে, আমি স্কুলে যেতে চাই। এই শিশুরা তাদের ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানে না। কিন্তু এখন তারা মৌলিক শিক্ষা পাচ্ছে। শেখানো হচ্ছে বার্মিজ, ইংলিশ ও গণিত।
প্রিয়াঙ্কা মনে করেন, ‘শিশুটি কোথা থেকে এল কিংবা কী তার অবস্থা, সেটা বিবেচ্য নয়। ভবিষ্যতের নিশ্চয়তা ছাড়া কোনো শিশুই বেড়ে উঠতে পারে না। তাদের প্রতি সারা বিশ্বের যত্নবান হওয়া উচিত। আমাদের সবার যত্নবান হওয়া উচিত।’
চার দিনের সফরের শেষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সাবেক এ বিশ্বসুন্দরী ঢাকার উদ্দেশে কক্সবাজার বিমানবন্দর ছাড়েন। ঢাকায় তার একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে সন্ধ্যায়।
উল্লেখ্য, প্রিয়াঙ্কা চোপড়া ইউনিসেফের পক্ষ হয়ে এ সফরে এসেছেন। প্রকৃতি, স্বাস্থ্য, শিক্ষা, নারী অধিকার ইত্যাদি বিষয়ে কাজ করে চলেছেন এ বলিউড অভিনেত্রী। এর আগে গত বছর প্রিয়াঙ্কা জর্ডানে, সিরিয়ান শরণার্থী শিশুদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button