উপমহাদেশশিরোনাম

৭১টি ভেড়ার বিনিময়ে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী!

স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দিয়ে বিনিময়ে ৭১টি ভেড়া পেলেন এক স্বামী। গ্রাম্য শালিসের মাধ্যমে ভেড়ার বিনিময়ে নিজের স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দিলেন ওই স্বামী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের গোরক্ষপুরের চারপানি এলাকায়।
সংবাদমাধ্যম নিউজ ১৮ এক প্রতিবেদনে জানায়, অবাক হওয়ার মতো শালিসের এই বিচারে খুশি প্রেমিক-প্রেমিকা ও স্বামী।
খবরে বলা হয়, বিয়ের পর ওই নারী তারই এলাকার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। তারপর ওই নারী প্রেমিকের হাত ধরে স্বামীর ঘর ছেড়ে পালিয়ে গিয়ে প্রেমিকের বাড়িতে থাকতে শুরু করেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয় পুরো এলাকায়। তারপর এর সমাধানের জন্য পঞ্চায়েত ডাকা হয়। সেখানে বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রধান কী রায় দেন তা নিয়ে ব্যাপক আগ্রহের জন্ম দেয়।
তবে সবাইকে চমকে দিয়ে পঞ্চায়েত প্রধান রায় দেন, ওই নারী তার প্রেমিকের সঙ্গে থাকতে পারবেন। তবে পঞ্চায়েত প্রধান শর্ত দেন, ওই নারীর স্বামীকে তার স্ত্রীর বিনিময় হিসেবে ৭১টি ভেড়া দেবেন ওই প্রেমিক।
খবরে বলা হয়, ওই প্রেমিকের ১৪২টি ভেড়া ছিল। পঞ্চায়েত প্রধানের রায় শুনে ৭১টি ভেড়া ওই নারীর স্বামীকে দিয়ে দেন তিনি। আর এই বিনিময়ের মাধ্যমে তাদের পাকাপাকিভাবে সংসার পাতার রাস্তাও পরিষ্কার করে দেন পঞ্চায়েত প্রধান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button