জাতীয়

‘৬ বছরে ৩১ লাখ ২২ হাজার ৭৫৬ জন পর্যটক বাংলাদেশ ভ্রমণ করেছে’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, গত ৬ বছরে ৩১ লাখ ২২ হাজার ৭৫৬ জন পর্যটক বাংলাদেশ ভ্রমণ করেছে। আজ সোমবার সংসদে সরকারি দলের সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এর মধ্যে ২০১০ সালে বাংলাদেশে পর্যটক এসেছে ৫ লাখ ৩০ হাজার ৬৬৫ জন, ২০১১ সালে বাংলাদেশে পর্যটক এসেছে ৫ লাখ ৯৩ হাজার ৬৭৭ জন, ২০১২ সালে বাংলাদেশে পর্যটক এসেছে ৫ লাখ ৮৮ হাজার ১৯৩ জন, ২০১৩ সালে বাংলাদেশে পর্যটক এসেছে ২ লাখ ৭৭ হাজার ৫৯৬ জন, ২০১৪ সালে বাংলাদেশে পর্যটক এসেছে ৪ লাখ ৮৯ হাজার ৫৩১ জন এবং ২০১৫ সালে বাংলাদেশে পর্যটক এসেছে ৬ লাখ ৪৩ হাজার ৯৪ জন।
রাশেদ খান মেনন বলেন, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিদেশি পর্যটকদের বাংলাদেশে ভ্রমণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিদেশি ট্যুর অপারেটর বা পর্যটন বিষয়ক সাংবাদিক বা লেখক বাংলাদেশে পরিচিতিমূলক ভ্রমণে নিয়ে আসার জন্য কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বাসস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button