বিনোদন

৫ বছর পর শুক্রবার মুক্তি পাচ্ছে শাবনূরের ছবি

কয়েকবছর ধরে চলচ্চিত্রে নিয়মিত হওয়ার খবর হয়ে শাবনূর বারবার আসলেও, শেষঅবধি তা হয়ে ওঠেনি। ৫ বছর হয়ে গেল পর্দায় কোনো ছবি নেই তার। অবশেষে সেই বিরতি ভাঙছে আগামীকাল।
এমএম সরকার ও বদিউল আলম খোকন পরিচালিত ‘পাগল মানুষ’ ছবি আগামীকাল ১২ জানুয়ারি দেশের ৭০টি প্রেক্ষাগৃ‌হে মুক্তি পাচ্ছে।
আশাবাদী শাবনূর ছবিটি নিয়ে বলেন, দর্শকরা ছবিটি পছন্দ করবেন আশাকরি। আমি নিজেও হলে গিয়ে ছবিটি দেখব। দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি।
সি‌নেমায় শাবনূ‌রের বিপরী‌তে অ‌ভিনয় ক‌রে‌ছেন নবাগত শা‌য়ের খান। শাবনূর-শায়ের খান ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, রেহানা জলি, কাবিলা, সাদিয়া আফরিন, বিপাশা কবির, ইলিয়াস কোবরা, শিবা শানু প্রমুখ।
২০১২ সালে ‘পাগল মানুষ’ ছবিটি শুরু হয়েছিল। শুটিং চলাকালীন পরিচালক এমএম সরকার মারা যান। এরপর অনেকদিন আটকে ছিল ছবিটি। পরে বদিউল আলম খোকন ছবিটি পরিচালনার দায়িত্ব নেন। এতে শাবনূরের নায়ক নবাগত শায়ের খান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button