বিজ্ঞান ও প্রযুক্তি

৫-জির যুগে যে দেশে ৩-জি চালু

গোটা বিশ্ব যখন ৫জি নেটওয়ার্ক শুরু করার প্রস্তুতি নিচ্ছে তখন কিউবাতে শুরু হল ৩জি পরিষেবা। বৃহস্পতিবার কিউবাতে ৩জি নেটওয়ার্ক শুরু হয়েছে। তবে আকাশ ছোঁয়া দামের জন্য এখনই সেই দেশের মানুষ এই পরিষেবা ব্যবহার করতে পারবেন না।
কিউবার ইন্টারনেট প্রোভাইডার Etecsa বৃহস্পতিবার প্রথম ৩জি পরিষেবা শুরু করেছে। সেই দেশের যে সব গ্রাহকের ফোন নম্বর ৫২ আর ৫৩ নম্বরে শুরু আপাতত শুধুমাত্র সেই গ্রাহকরাই ৩জি পরিষেবা ব্যবহার করতে পারবেন। সেই দেশের বাকি গ্রাহকদের ৩জি পরিষেবা ব্যবহার করার জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।
শুরুতে ৩০ ডলারে ৪জিবি ডাটা পাবেন গ্রাহকরা। তবে সেই দেশে মানুষের গড় আয় কম হওয়ার কারনে এখনই সাধারন মানুষ এত টাকা খরচ করে ৩জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না।
সরকারী তথ্য অনুযায়ী কিউবাতে মোট ৫৩ লক্ষ গ্রাহক মোবাইল ফোন ব্যবহার করেন। সেই দেশের মোট জন সংখ্যা ১.১২ কোটি। অর্থাৎ দেশের প্রায় অর্ধেক মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন।
কিউবার মানুষ এতদিন ওয়াইফাই এর উপরে ভরসা করে ইন্টারনেট ব্যবহার করতেন। সারা দেশে রয়েছে অসংখ্য পাবলিক ওয়াইফাই। সেই দেশের বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে দেশান্তরীদের সাথে ভিডিও চ্যাট করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button