Uncategorized

৫০ বছর বয়সে মা হচ্ছেন সঙ্গীতশিল্পী জ্যানেট জ্যাকসন

সঙ্গীতশিল্পী জ‌্যানেট জ‌্যাকসন নিশ্চিত করেছেন যে ৫০ বছর বয়সে তিনি তাঁর প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন।
মাইকেল জ‌্যাকসনের বোন জ‌্যানেট পিপল ম‌্যাগাজিনকে একথা নিশ্চিত করেছেন।
পপ তারকা জ্যানেট বলেছেন “স্রষ্টাকে ধন‌্যবাদ যে তিনি আমাদের আশীর্বাদ করেছেন”।
জ‌্যানেট জ্যাকনের স্বামী ভিসাম আল মানা কাতারের নাগরিক। ৪১ বছর বয়সী কাতারের এই ব‌্যবসায়ী কাতারভিত্তিক আল মানা গ্রুপের নির্বাহী পরিচালক।
গত এপ্রিল মাসে জ‌্যানেট জ্যাকসন তাঁর ‘ওয়ার্ল্ড ট‌্যুর’ বাতিল করার পর তাঁর সন্তান-সম্ভবা হওয়ার বিষয়টি নিয়ে অনেকটা গুঞ্জন চলছিল। জ্যানেট তখন পরিবারের কারণ দেখিয়ে সফর বাতিল করেছিলেন।
লন্ডনে জ‌্যানেটকে নবজাতকদের নানা সামগ্রীও কিনতে দেখা যায়, তবে তখনও গর্ভধারণের বিষয়ে কিছু বলেননি তিনি।
জ‌্যানেট জ্যাকসনের পারিবারিক সূত্রে ঘনিষ্ঠ একজন পিপল ম‌্যাগাজিনকে বলেছেন, “মা হওয়ার আনন্দে বিভোর এই শিল্পী। তাঁর শরীর ও মন দুটোই ভালো আছে”. বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button