খেলা

৪ শতকে ভর করে রানের পাহাড়ে পাকিস্তান

দ্বিতীয় ইনিংসে দুই ওপেনার শান মাসুদ ও আবিদ আলির জোড়া সেঞ্চুরির পর আজহার আলি আর বাবর আজমও দেখা পায় সেঞ্চুরির। চতুর্থ দিনে চার শতকের উপর ভর করে ৪৭৬ রানের লিড দেয় স্বাগতিকরা।
শ্রীলঙ্কার বিপক্ষে করাচি টেস্টের নিয়ন্ত্রণ দখলে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউটের পর দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৩৯৫ রানের পর চতুর্থ দিনেও রান বন্যায় ভাসাল পাকিস্তান।
মাসুদ ১৩৫ রানে থামলেও নিজের ইনিংস বড় করেছেন আবিদ। কুমারার দ্বিতীয় শিকার হবার আগে ১৭৪ রান করেন তিনি। ২১টি চার ও ১টি ছক্কায় ২৮১ বলে নিজের ইনিংটি সাজান তিনি।
মাসুদ-আবিদের বিদায়ের পর দলের হাল ধরেন অধিনায়ক আজহার আলি ও বাবর আজম। চতুর্থ দিন ইনিংস ঘোঘণার আগে সেঞ্চুরি তোলেন আজহার-বাবর। আজহার ১১৮ ও বাবর ১০০ রানে অপরাজিত থাকেন। বাবরের সাথে মোহাম্মদ রিজওয়ান ২১ রানে অপরাজিত ছিলেন। ৫৫৫ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
দ্বিতীয় ইনিংসে ৪৭৭ রানের লক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা কোন উইকেট না হারিয়ে ১৩ রান সংগ্রহ করেছে। ওশাদা ফার্নান্দো ১১ ও দিমুথ করুণারত্নে ২ রান নিয়ে ব্যাট করছেন।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান ছিলো ২৭১।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button