৪ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১

মাহতাবুর রহমান, আমতলী, বরগুনা : বরগুনার আমতলী উপজেলার উত্তর খেকুয়ানী গ্রামের কাঞ্চন আলী হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার (২২) বৃহস্পবিার দুপুরে চার বছরের শিশু চাচাতো বোনকে চকলেটের প্রলোভন দেখিয়ে সাইকেলে তুলে পার্শ্ববর্তী মনির হাওলাদারের পানের বরজে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষণের পরে শিশুটির হাতে চকলেট খেতে পাঁচ টাকা দিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। শিশুটিকে না পেয়ে তার স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। পরে পানের বরজের মধ্যে কান্নার শব্দ পেয়ে শিশুর মা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। স্বজনরা তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পুলিশ বৃহস্পতিবার দুপুরে ধর্ষক সোহাগ হাওলাদারকে গ্রেপ্তার করেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ ফারহা বিনতে ফারুকী বলেন, প্রাথমিক ভাবে শিশুটিকে ধর্ষণের আলাতম পাওয়া গেছে। শিশুর উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
শিশুটির মা অভিযোগ করে বলেন, কাঞ্চন আলী হাওলাদারের বখাটে ছেলে সোহাগ হাওলাদার আমার মেয়েকে সাইকেলে করে তুলে নিয়ে মনির হাওলাদারের পানের বরজে নিয়ে ধর্ষণ করে চকলেট খেতে হাতে পাঁচটি টাকা দিয়ে পালিয়ে গেছে, আমি আমার সন্তানের খোঁজ না পেয়ে বিভিন্ন স্থানে খুজতে খুজতে পানের বরজে কান্নার শব্দ পেয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি এ ঘটনার বিচার চাই।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থানে যায় এবং সোহাগ হাওলাদারকে আটক করা হয়েছে, ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



