শিরোনাম
৪০০ মাইল সাইকেল পরিভ্রমণের উদ্বোধন

মানিকগঞ্জ : বাংলাদেশের রাস্তা ঘাট স্কাউটিংয়ে ভরে যাক, আর নয় শিশু শ্রম, সবার জন্য চাই শিক্ষা এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতা বাড়ানোর জন্য মানিকগঞ্জ মুক্ত অদম্য রোভার স্কাউটের ৪ সদস্য বাইসাইকেলযোগে ৪০০ মাইল পরিভ্রমণ করবেন ।
শনিবার সকালে জেলা প্রশাসন চত্বরে এই পরিভ্রমণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং ফোরামের সহ-সভাপতি হাশেম মাস্টার, ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহাসহ মুক্ত অদম্য রোভারের সদস্যরা।
ওই ৪ সদস্য মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ও বান্দরবান ভ্রমণ করবেন।
ইত্তেফাক




