খেলা

৩০ রানে অলআউট বাংলাদেশ নারী দল!

অবিশ্বাস্য হলেও সত্য। পাকিস্তান নারী দলের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৩০ রানেই সবকয়টি উইকেট হারিয়েছে বাংলাদেশ নারী দল। সেই সাথে ম্যাচ হেরেছে ৫৮ রানের ব্যবধানে।
কক্সবাজারে বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচ আউটফিল্ডের ত্রুটির কারণে শুরু হতে একটু দেরি হয়েছে। অবশ্য ম্যাচ শেষ হতে দেরি হয়নি। টি-টোয়েন্টি ম্যাচটির পরিসর কমে দাঁড়ায় ১৪ ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ৮৮ রান তোলে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন অধিনায়ক জাভিরা খান। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার ২টি উইকেট শিকার করেন। এছাড়া জাহানারা আলম ও লতা মন্ডল ১টি করে উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ দল ৩০ রানেই গুটিয়ে যায়। দলের কেউই দুই অঙ্কে যেতে পারেননি! রুমানা আহমেদ দলের পক্ষে সর্বোচ্চ রান করেন। তার রান ৯! তারপরের সর্বোচ্চ রান ৬, ৩, ২, ১। রানের খাতাই খুলতে পারেননি তিনজন। পাকিস্তানের আনাম আমিন তিন ওভারে কোনো রান না দিয়ে ৩টি উইকেট তুলে নেন! এছাড়া আইমান আনোয়ার, নাসরা সান্ধু ও নিদা দার ২টি করে উইকেট পেয়েছেন। সানা মির নিয়েছেন ১টি উইকেট।
তিন ওভার বল করে ৩ মেডেনসহ ৩ উইকেট নিয়ে আনাম আমিন ম্যাচসেরা হয়েছেন। সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৫ অক্টোবর।
ঢাকাটাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button