শিরোনামশীর্ষ সংবাদ

২৫ মার্চ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে সারাদেশ

গণহত্যা ও কালো রাত উপলক্ষে ২৫ মার্চ রাতে এক মিনিটের জন্য থেমে থাকবে সারাদেশ। রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত দেশজুড়ে চলবে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ তথা ‘নীরবতা পালন’ কর্মসূচি।
বুধবার (১১ মার্চ) সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানান। এসময় বাতি নিভিয়ে সারাদেশের মানুষকে এই কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানান তিনি।
সম্পর্কিত খবর
আসাদুজ্জামান খান কামাল বলেন, গণহত্যা দিবস পালন উপলক্ষে ২৫ মার্চ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে বাতি নিভিয়ে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবো। তবে জরুরি স্থাপনা বা কেপিআই যেমন হাসপাতাল এবং অন্যান্য স্থানে যেখানে ব্লাকআউট করলে অসুবিধা হবে এবং চলমান যানবাহন এর বাইরে থাকবে। এই কর্মসূচি পালনের সময় ঢাকা মহানগরসহ সারাদেশে নিরাপত্তার ব্যবস্থা থাকবে।
তিনি বলেন, আমরা সারাদেশে সেটা পালন করার জন্য দেশবাসীকে অনুরোধ করছি এবং পালন করার জন্য ব্যবস্থা নিতে বলেছি। আমরা গণহত্যা দিবসকে স্মরণ করে এই প্রতীকী কর্মসূচি পালন করবো।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা যাতে সেখানে যেতে ও ফিরে আসতে পারে সেজন্য নিরাপত্তার সব ব্যবস্থা নিচ্ছি। সারাদেশেই আমরা সতর্ক অবস্থায় থাকবো। প্রতিবারের মতো নিরাপত্তা বাহিনী যে যার অবস্থানে থেকে নিরাপত্তা জোরদার করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button