বিবিধশিরোনাম

২৫ ফুট উঁচু থেকে পড়ে গেল কিশোরী, তারপর…

কথায় বলে রাখে আল্লাহ মারে কে ! প্রবাদটি যে মিথ্যা নয়, ফের একবার তার প্রমাণ মিলল। আমেরিকার নিউইয়র্কে ২৫ ফুট উঁচু গন্ডোলা থেকে পড়ে গিয়েও বেঁচে গেল এক কিশোরী। মাটিতে পড়ার আগেই ওই কিশোরীকে ধরে ফেলে উপস্থিত জনতা। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ঘটনাটি ঘটেছে নিউইর্য়কের একটি বিনোদন পার্কে। ভিডিও-তে দেখা গেছে, গন্ডোলা থেকে ঝুলন্ত অবস্থা চিৎকার করছে এক কিশোরী। গন্ডোলায় বসে ছিল আরো একজন। ওই কিশোরীর চিৎকার শুনে গন্ডোলার নিচে লোকজন জড়ো হয়ে যায়। হাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়েন তারা। এরপরই এক ব্যক্তি গন্ডোলা পাশে থাকা একটি গাছে ওঠে ডালপালা সরানোর চেষ্টা করে। এরপর ওই ব্যক্তিকে কিশোরীর উদ্দেশে বলতে শোনা যায়, ‘ওরা তোমার ধরে ফেলবে… চিন্তা কর না… ঝাঁপিয়ে পড়।…’ এরপরই প্রায় ২৫ ফুট উঁচু ওই গন্ডোলা থেকে ঝাঁপিয়ে পড়ে ওই কিশোরী। তাকে ধরে ফেলেন গন্ডোলার নিচে থাকা লোকেরা। এরপরেই ঘটনার উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত সবাই।
জানা গেছে, আমেরিকার ডেলাওয়ার শহর থেকে নিউ ইয়র্কের ওই বিনোদন পার্কে বেড়াতে এসেছিল বছর চোদ্দোর ওই কিশোরী। ঘটনার পরই পার্কের কর্মীরাই তার প্রাথমিক চিকিৎসা করেন। পরে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, কিশোরীর গুরুতর কোনও আঘাত লাগেনি। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। যদিও ওই কিশোরীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরো একজন।
জানা গেছে, ‘স্কাই রাইড’ নামের ওই গন্ডোলাটি নিউ ইয়র্কের ওই বিনোদন পার্কটির মূল আকর্ষণ। প্রতিদিনই বহু মানুষ গন্ডোলায় চড়েন। পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর বিপদের খবর পেয়েই গন্ডোলাটি বন্ধ করে দিয়েছিলেন পার্কের কর্মীরা। না হলে, আরো বড় দুর্ঘটনা ঘটতেই পারত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button