জাতীয়শিরোনাম

২৫ এপ্রিল পর্যন্ত বাড়ছে সরকারি ছুটি

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আরেক দফা বাড়ানো হচ্ছে সরকারি ছুটি। চতুর্থ দফায় ছুটি বাড়ানো হবে ৭ দিন, সাপ্তাহিক ছুটি মিলিয়ে যা শেষ হবে ২৫ এপ্রিল। শুক্রবার এমন সিদ্ধান্তের কথাই জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র। তবে এখনও প্রজ্ঞাপন জারি করা হয়নি।
করোনাভাইরাসের কারণে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। তৃতীয় দফায় বাড়ানো হয় ১৪ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি বিবেচনায় আরও এক দফা ছুটি বাড়াতে যাচ্ছে সরকার।
ছুটি আরেক দফা বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছিল সরকারের বিভিন্ন সূত্র। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস জানিয়েছিলেন, সম্ভবত ছুটি কয়েক দিন বাড়তে পারে। বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ দেখছে। বিষয়টি দেখা হচ্ছে বলে জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামও।
সময়ের সঙ্গে দেশে বেড়ে চলছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। শুক্রবার পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৪ জন; আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ জনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button