খেলা

২১ বছরের রেকর্ড ভাঙলেন লিটন-তামিম

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শেষ ম্যাচ যেন রেকর্ডে রাঙিয়ে রাখতে চাইছেন তার সতীর্থরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ।
দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপে রান সংগ্রহের ক্ষেত্রে ২১ বছরের রেকর্ড ভেঙে ফেলেছেন। ১৯৯৯ সালে টাইগারদের দুই ওপেনার শাহরিয়ার হোসেন এবং মেহরাব হোসেন ১৭০ রানের রেকর্ড ওপেনিং জুটি গড়েন।
২১ বছর পর এসে সিনিয়র ক্রিকেটারদের সেই রেকর্ড ভেঙে ফেললেন তামিম ও লিটন। শন উইলিয়ামসের করা ইনিংসের ৩৩তম ওভারের প্রথম বলেই চার মেরে ওপেনিং পার্টনারশিপে রান সংগ্রহের রেকর্ডটা নিজেদের করে নেন লিটন।
এদিকে এই সিরিজে দ্বিতীয় এবং ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন। তার সেঞ্চুরির পরই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৩.২ ওভারে বিনা উইকেটে ১৮২ রান। লিটন ১০২ এবং তামিম ৭৯ রানে অপরাজিত আছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button