খেলা

২০ উইকেট নেবার সামর্থ্য আমাদেরও আছে : সাকিব

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যেকার ১ম টেস্ট। ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে ১ম টেস্টের দল। আর এই দল নিয়েই প্রশ্ন উঠছে এখন। মাত্র ৩ জন স্পেশালিস্ট বোলার রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করা কতটুকু কার্যকরী হবে এ নিয়ে আশঙ্কায় অনেকেই। আর এই আশঙ্কাকেই বাড়িয়ে দিয়েছেন কোচ স্বয়ং। গত রবিবারে তার মন্তব্যে একরকমের প্রশ্নই দাঁড়িয়ে যায় টাইগার বোলিং আক্রমনের বিপক্ষে। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে ২০ উইকেট নেবার সামর্থ্য নেই বাংলাদেশের।’
তবে কোচের এই বক্ত্যব্যের দুইদিন পরেই ভিন্নসুরে কথা বললেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার মতে টেস্টে ২০ উইকেট নেবার ক্ষমতা অবশ্যই বাংলাদেশের রয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্য ঘোষিত দলে মাত্র দুই জন পেসার রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখনও স্পিনেই আস্থা রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। সাকিবের ধারণা বোলারদের কথা ভেবে যদি উইকেট বানানো হয়, তাহলে প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নেওয়ার সামর্থ্যের বাংলাদেশের আছে।
বাংলাদেশে সবসময় ব্যাটসম্যানদের কথা ভেবে উইকেট বানানো হয়, সেক্ষেত্রে ২০ উইকেট নেবার সুযোগ তেমন আসে না। তারই আক্ষেপ ঝড়লো আজ সাকিবের কন্ঠে, “আমাদের ঘরের মাঠে ব্যাটসম্যানদের জন্য ফ্ল্যাট উইকেট তৈরি করা হয়। যেখানে বোলাররা কোনও ধরনের সুবিধা আদায় করে নিতে পারে না। আমরা হোমে যখন খেলি, সাধারণত চেষ্টা করা হয় ফ্ল্যাট উইকেট বানানোর। যাতে করে ব্যাটসম্যানরা রান করতে পারে। যদি কখনো স্পিনার কিংবা পেসারদের সুযোগ দেওয়া হয়, আমার মনে হয় আমাদের বোলারদের সামর্থ্য আছে ২০ উইকেট নেওয়ার। এখন যদি ফ্ল্যাট উইকেট বানানো হয় সেক্ষেত্রে বোলারদের জন্য কাজটা কঠিন হয়ে যাবে।”
দল কেমন হবে তা নিয়ে না ভেবে নিজের পারফরমেন্স নিয়েই সাকিবের ভাবনা, “দল নিয়ে চিন্তা করার দায়িত্বটা আমার নয়। আমার দায়িত্ব দলে অবদান রাখা। এটাই আমি ভালো ভাবে করার চেষ্টা করবো। এই প্রশ্নটা নির্বাচক, কোচ ও অধিনায়ককে বললে তারা ভালো উত্তর দিতে পারবে।”
তবে ২০ উইকেট নেওয়ার ক্ষমতা থাকুক আর নাই বা থাকুক, ইংল্যান্ডের বিপক্ষে একটা সম্মানজনক প্রতিরোধ গড়ে তোলার স্বপ্ন দেখছে টাইগার সমর্থকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button