খেলা

২০১৯ বিশ্বকাপ বাছাই পর্ব : লড়বে কোন দলগুলো

আগামী ২০১৯ বিশ্বকাপের বাছাই পর্বের সূচি ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যেই আটটি দল সরাসরি কোয়ালিফাই করেছে। বাকি দুটি দলের জন্য লড়বে ১০টি দেশ। এই লড়াই শুরু হবে ৬ মার্চ। জিম্বাবুয়েতে বসতে যাচ্ছে ২০১৯ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার।
এই টুর্নামেন্টে সবার আকর্ষণ থাকবে দুইবার বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজের দিকে, তারা কি পারবে বিশ্বকাপে কোয়ালিফাই করতে! কারণ এই দৌঁড়ে পিছিয়ে নেই আফগানিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড।
বিশ্বকাপ বাছাই পর্বের ১০ দলের মধ্যে আবার আট দল চূড়ান্ত হয়েছে। এই টুর্নামেন্টের আটটি দল হলো ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, হংকং, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউগিনি। বাছাইপর্বে খেলার বাকি দুটি দল এখনো চুড়ান্ত হয়নি।
৮-১৫ ফেব্রুয়ারি আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লীগ ডিভিশন-২ এ কানাডা, কেনিয়া, নামিবিয়া, নেপাল, ওমান এবং আরব আমিরাত বিশ্বকাপ বাছাই পর্ব খেলার জন্য লড়াই করবে। শীর্ষ দুটি দল বিশ্বকাপ বাছাই পর্ব খেলার যোগ্যতা অর্জন করবে।
বিশ্বকাপ কোয়ালিফায়ারের ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং ওয়ার্ল্ড ক্রিকেটলীগ ডিভিশন ২ এর চ্যাম্পিয়ন। এই পাঁচটি দলকে নিয়ে একটি গ্রুপ ‘এ’। আর গ্রুপ ‘বি’ তে আছে জিম্বাবুয়ে, আফগানিস্তান, স্কটল্যান্ড, হংকং এবং ওয়ার্ল্ড ক্রিকেটলীগ ডিভিশন ২ এর রানার্সআপ।
প্রতিটি টিম তাদের নিজ গ্রুপের সব দলের সাথে একটি করে ম্যাচ খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দল সুপার সিক্সে কোয়ালিফাই করবে।
সুপার সিক্সে প্রতিটি দল গ্রুপ পর্বে যে যে দল ছিল, সেই দুটি দল বাদে অন্য তিনটি দলের সাথে একটি করে ম্যাচ খেলবে। অর্থ্যাৎ গ্রুপ পর্বে যে দুটি দলের সাথে সাক্ষ্যাৎ হয়েছিল, সুপার সিক্সে এসে আর সেই দুটি দলের সাথে মোকাবেলা করতে হবে না।
গ্রুপ পর্ব এবং সুপার সিক্সের সব ম্যাচ জয়ের পয়েন্ট কাউন্ট করা হবে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুটি দল বিশ্বকাপে কোয়ালিফাই করবে।
আইসিসির চীফ এক্সিকিউটিভ ডেভিড রিচার্ডশন বলেন, “নিসন্দেহে এই টুর্নামেন্টটা চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সেই সাথে এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে ২০১৯ বিশ্বকাপের বাকি দুটি দল নিশ্চিত হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button