অর্থনৈতিক সংবাদশিরোনাম

১৬ হাজার টাকা আয়েই কর দিতে হবে-অর্থমন্ত্রী

দেশের সর্বোচ্চ সংখ্যক নাগরিককে করের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ লক্ষ্যে নতুন করে কর নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। শিগগিরই এ বিষয়ে এক প্রজ্ঞাপন প্রকাশ করে সবাইকে জানিয়ে দেয়া হবে।
সোমবার দুপুরে সিলেটের শাহী ঈদগাহ এলাকায় ঈদের জামাতের স্থান পরিদর্শনের সময় গণমাধ্যমকমীদের কাছে এ কথা জানান মন্ত্রী। আগামী অর্থবছর থেকে এ সিদ্ধান্ত কার্যকরের প্রক্রিয়া শুরু হতে পারে। নতুন কর ব্যবস্থাপনায় যাদের মাসিক আয় ১৬ হাজার টাকা থেকে শুরু হয়েছে তাদের সবাইকেই এই করের আওতায় নিয়ে আসা হবে।
এ সময় বেসরকারি চাকরিজীবীদের ব্যাপারে করা এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘যারা বেসরকারী প্রতিষ্ঠানগুলোতে চাকরি করেন তাদের আয়ের ব্যাপারে সরকারের ধারণা আছে। তাদের আয় অনুপাতেই কর আরোপ করা হবে।’
এছাড়াও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফরাসউদ্দিন কমিটির তদন্ত প্রতিবেদন ২২ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও সাংবাদিকদের জানান তিনি। পাশাপাশি এই রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কেউ জড়িত থাকলে তার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলেও বলেন অর্থমন্ত্রী আবদুল মাল আবদুল মুহিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button