slider

১৬ মে বুড়িমারী অভিমূখে রংপুর ঠিকাদার সমিতির রোড মার্চ

রংপুর ব্যুরো : রড, সিমেন্ট, পাথর ও বিটুমিনসহ সকল নির্মাণ সামগ্রীর লাগামহীন মুল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সকল সিন্ডিকেট চক্রদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে আগামী ১৬ই মে বুড়িমারী অভিমূখে রোড মার্চ পালনের কর্মসূচি করেছেন রংপুরে ঠিকাদার সমিতি। গতকাল সোমবার রংপুর পুলিশ লাইন্স কমিউনিটি সেন্টারে রংপুর ঠিকাদার সমিতির আয়োজিত নির্মাণ সামগ্রীর লাগামহীন মুল্যবৃদ্ধির প্রতিবাদে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে এ কর্মসূচি ঘোষনা করা হয়।
রংপুর ঠিকাদার সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশন (রসিক) মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তফা বলেন, নির্মাণ সামগ্রীসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যে যেভাবে মূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে, এতে সকলের নাভিশ্বাস উঠে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়ে মেয়র বলেন, ঠিকাদাররা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে থাকে। আজ তারাই যদি না বাচে। তাহলে আমার মনে হয় আপনার সেই উন্নয়নশীল দেশে যাওয়ার যে টার্গেট তা সফল হবে না। আমার অনুরোধ থাকবে ঠিকাদার তারা আমাদেরই একটা অংশ। তাদের এই দাবীর যেন প্রতিকার তারা পায়, সেই দাবী জানাচ্ছি।
রংপুর ঠিকাদার সমিতির সদস্য সচিব মোঃ রইচ আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ ঠিকাদার আতিয়ার রহমান মুন্নু, সংগঠনের যূগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম মিঠু, খায়রুল কবীর রানা, ওয়াসিমুল বারী রাজ, আবু আহমেদ সিদ্দিক পারভেজ, নওরোজ হোসেন পল, সদস্য আবু সামা, রবিউল ইসলাম রবি, রাহাত ইসলাম রনি, আশরাফুল ইসলাম বাবু, রাকিবুল করীম লোটাস, শাহী আলম সাগর আহমেদ ও জহির হোসেন শুভসহ অন্যান্য ঠিকাদারবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বর্তমানে প্রতিটি নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মুল্য দরপত্রের চুক্তি মুল্য থেকে গড়ে শতকরা ৪০ ভাগ বৃদ্ধি পেয়েছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে ইটের মুল্য শতকরা ৪০ ভাগ, পাথরের মুল্য ৮০ ভাগ, রডের মুল্য ৫০ ভাগ, সিমেন্টের মুল্য ৩৫ ভাগ, বিটুমিনের মুল্য ৪০ ভাগ, মোটা বালুর মুল্য ৩০ ভাগ, এমএস সীটের মুল্য ৫০ ভাগ, ফ্লাটবার ও এ্যাংগেলের মুল্য ৫০ ভাগ, টাইলসের মুল্য ২০ ভাগ, থাই গ্লাসের মুল্য ৪০ ভাগ বৃদ্ধি পেয়েছে। এই অস্বাভাবিক মুল্য বৃদ্ধি সিন্ডিকেটের ষড়যন্ত্র কিনা এবং পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখার দাবি জানানো হয়।
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রায় মুল কারিগর ঠিকাদারা। এর সাথে ১০ লাখ ঠিকাদার এই শিল্পের সাথে জড়িত রয়েছে। এ ছাড়া নির্মাণ শ্রমিক প্রায় এক কোটি মানুষ রয়েছে। নির্মাণ সামগ্রীর মুল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় ঠিকাদারদের পক্ষে নির্মাণ কাজ করা সম্ভব হচ্ছে না।
তাই গত জানুয়ারী থেকে আগামী জুন পর্যন্ত যে সকল ঠিকাদারী বিলের ভ্যাট কর্তন রয়েছে তা সমন্বয় করার আহবান জানিয়ে বক্তারা বলেন ভ্যাট ও ইনকাম ট্যাক্স মৌকুফসহ সকল ন্যার্য্য দাবী আদায়ের লক্ষে আগামী ১৬ই মে বুড়িমারী অভিমূখে রোড মার্চ পালনের কর্মসূচি ঘোষনা করেন রংপুরে ঠিকাদার সমিতি। আগামী ১৬ই মার্চ সকাল ১১টায় রংপুর প্রেস ক্লাব চত্ত্বর থেকে রোড মার্চ কর্মসূচির সূচনা করা হবে এবং বুড়িমারী পৌছে সেখানে আয়োজিত সমাবেশের মধ্য থেকে পরবর্তী কর্মসূচি ঘোষনা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button