শিক্ষা

১০ জানুয়ারির মধ্যে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান

প্রগতিশীল ছাত্র জোটের অবস্থান কর্মসূচি
প্রগতিশীল ছাত্র জোট আগামী ১০ জানুয়ারির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছে। ডাকসু নির্বাচনের দাবিতে তারা মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
গতকাল শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালনকালে জোট নেতারা এই আহ্বান জানান। এতে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন ও বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা-কর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি তুহিন কান্তি দাস বলেন, হাইকোর্ট ছয় মাসের মধ্যে সিনেট পূর্ণাঙ্গ করার নির্দেশ দিয়েছেন। আগামী বছরের ১০ জানুয়ারি হাকোর্টের সেই নির্দেশের তিন মাস পার হবে। ডাকসু নির্বাচনের তিন মাস পূর্বে তফসিল ঘোষণা করতে হয়। এজন্য আমরা আগামী ১০ জানুয়ারির মধ্যে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করার দাবি জানাচ্ছি।
ডাকসু নির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য বাসভবনের সামনে অনশনরত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়ালিদ আশরাফের সঙ্গে প্রশাসনের কোনো যোগাাযোগ না করায় অবস্থান কর্মসূচি থেকে নিন্দা জানানো হয়। গত শনিবার হতে ওয়ালিদ আশরাফ অনশন করছেন। তার সঙ্গে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরা সংহতি প্রকাশ করেছেন।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button