১০০ টি বিষয় যা সফল ব্যক্তিরা করে থাকেন: অনুশীলন ১৪- ‘হ্যাঁ বলুন’
‘সফল ব্যক্তিরা করে এমন ১০০টি বিষয়: সফল জীবনযাপনের ছোট্ট অনুশীলন’ বইটি হাতে অনুবাদক বুশরা আমিন তুবা। ছবি: নূর, প্রিয়.কম।
কোনো সুযোগ হাতছাড়া করে কখনো আপনার আফসোস হয়েছে? প্রতীকী ছবি।
চতুর্দশ অনুশীলন: হ্যাঁ বলুন
অন্য মানুষেরা যখন ‘না’ বলেন, সফল মানুষেরা তখন ‘হ্যাঁ’ বলেন। কাল যদি আপনি কোনো চাকরির অফার পান, কী করবেন? সেখানে যাবেন? আপনার সঙ্গী যদি কোথাও ছুটি কাটানোর প্রস্তাব দেন আপনাকে, কী বলবেন?
না, আমি আপনাদেরকে সব কিছুতেই ‘হ্যাঁ’ বলতে বলছি না। ঝুঁকি, বাস্তবতা ও সাধারণ জ্ঞান মাথায় রেখে সব কাজ করুন। আমরা অনেক সহজলভ্য কাজেও হুট করে ‘না’ বলে দিই। সেসব ক্ষেত্রে আমি চাই আপনারা ‘হ্যাঁ’ বলুন।
খোঁড়া যুক্তি পেশ করার দিন চলে যাওয়া উচিত।
* দুঃখিত, আমি খুব ব্যস্ত।
* আমি পারতাম কিন্তু… পরে দেখা যাবে।
* আমি এ কাজ কখনো করিনি।
* দেখে খুব ভালো মনে হচ্ছে কিন্তু আমি আমারটা নিয়েই সন্তুষ্ট।
* আমি ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি।
* অনেক দেরি হয়ে গিয়েছে।
এ শব্দগুলোর পেছনে ইতস্ততবোধ, ভয় ও মিথ্যা লুকিয়ে আছে। এমন বৈশিষ্ট্য থাকলে একজন মানুষ কখনোই সফল হতে পারেন না।
কোনো সুযোগ হাতছাড়া করে কখনো আপনার আফসোস হয়েছে? আত্মবিশ্বাসের সাথে ‘হ্যাঁ’ বলতে কী লাগে? কম্পিউটার বিজ্ঞানী র্যান্ডি পচ বলেছেন, ‘আমরা জীবনে যা করেছি তা নিয়ে কখনো অনুতাপ করি না, বরং যা করিনি তা নিয়ে করি।’
অন্য মানুষেরা যখন ‘সম্ভবত’, ‘জানি না’, ‘হয়তো’, ‘দেখা যাক’ এসব বলে, তখন আপনি সাহসের সঙ্গে ‘হ্যাঁ’ বলার অভ্যাস করুন। জয় আপনারই হবে।

আপনাকে কোন ব্যাপারটা আটকে রাখছে? ‘হ্যাঁ’ বলতে পারার জন্য আপনার কী দরকার? প্রতীকী ছবি।
ইশ! আমি যদি ‘হ্যাঁ’ বলতাম?
আমাদের সবারই কমবেশি আফসোস আছে। সেগুলো ঠিক আছে। কিন্তু সেগুলো যদি আপনাকে হতাশ, দুঃখী ও কর্মবিমুখ করে ফেলে তবে সেগুলো বাদ দিন। প্রশিক্ষণ দেওয়ার সময় যখন বিভিন্ন কোচ সিদ্ধান্তহীনতায় ভোগেন, তখন আমি তাদের সামনে দুটো প্রশ্ন রাখি;
১. আপনি কি ‘হ্যাঁ’ বলে কাজটি করতে চান না?
২. আজ ‘না’ বললে আপনি আগামীকাল আফসোস করবেন কি?
ভবিষ্যতে কোন কোন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবেন আপনি? ক্যারিয়ারে পদোন্নতি গ্রহণ করা, বাড়ি বিক্রি করা, সঙ্গীকে বিয়ের প্রস্তাব দেওয়া নাকি কাজের জন্য কাউকে নিয়োগ দেওয়া?
কীভাবে আপনি ‘হ্যাঁ’ বলবেন?
আপনাকে কোন ব্যাপারটা আটকে রাখছে? ‘হ্যাঁ’ বলতে পারার জন্য আপনার কী দরকার? আপনার কারো সঙ্গে কথা বলা দরকার? কোনো কিছু ঘটা জরুরি? আসলে, আপনার পছন্দগুলোর ব্যাপারে কারো সঙ্গে কিছু সময়, তথ্য এবং কথা বলার সুযোগ দরকার। তাহলে আপনি সহজেই পরিকল্পনা অনুযায়ী ফল লাভ করবেন।
সবচেয়ে খারাপ কী হতে পারে?
‘হ্যাঁ’ বলার ব্যাপারে আরো একটু সহজ হওয়ার জন্য নিজেকে প্রশ্ন করুন ‘খুব খারাপ যদি কিছু হয়, তাহলে কী হবে?’ আমার পাওয়ার তালিকার বদলে হারানোর তালিকা কি বেড়ে যাবে?
আপনি ভেবে আশ্চর্য হবেন যে, এ সময় আপনার মনে অসংখ্য নেতিবাচক চিন্তা-ভাবনা আসবে। নতুন এবং অজানা পছন্দের ব্যাপারে এগুলো সত্য। ব্যাপারটা আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে যখন আপনি এমন কিছু নিয়ে লড়বেন যা নিয়ে আগে কখনোই নাড়াচাড়া করেননি। তবে ধীরে ধীরে সবকিছু অভ্যাসে পরিণত হয়ে সহজ হয়ে যাবে। শুভকামনা।
সুত্র: প্রিয় .কম





