slider

হোমনায় মরহুম ছলিম সওদাগর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার হোমনায় মরহুম ছলিম সওদাগর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল সম্পন্ন হয়। দুলালপুর চন্দ্রমনি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আয়োজিত টুর্নামেন্টে বাঞ্ছারামপুর উপজেলার পাইকারচর একাদশ বনাম হোমনা উপজেলার দুলালপুর হাইস্কুলের ২০১৩ সনের এস এস সি ব্যাচের মধ্যকার খেলায় ১-০ গোলে পাইকারচর একাদশে হারিয়ে দুলালপুর হাইস্কুলের ২০১৩ সনের এসএসসি ব্যাচ চ্যাম্পিয়ন হয়। দুলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ছলিম সওদাগর স্মরণে তার ছেলে পুন নির্বাচিত জন নন্দিত সফল বর্তমান চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সওদাগর এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। এতে ১৬ টি টিম অংশ গ্রহন করেন। দুই দলের বিদেশি খেলোয়াড়দের খেলা দেখে অগণিত দর্শক মুগ্ধ হন। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, জেলা পরিষদের সাবেক সদস্য মো. মহিউদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন সওদাগর বলেন, খেলাধুলা সমাজ থেকে অপরাধ দূর করে এবং শারীরিক সক্ষমতা বাড়ায় তাই প্রতিটি পাড়া মহল্লায় খেলাধুলার কোনো বিকল্প নেই। ধারাবর্ণনায় ছিলেন কবি দেলোয়ার। পরে প্রধান অতিথি কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ এমপি বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button