slider

হোমনায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: মঙ্গলবার সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হোমনা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল হক জহর এর সভাপতিত্বে তাঁর বাসভবনের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন এর সঞ্চালনায় দোয়া মাহফিলে মুনাজাত করেন সাহেব বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি আশরাফ। এর আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জয়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ সাব মিয়া খন্দকার, আবু হানিফ মিয়া, সাবেক চেয়ারম্যান মোসলেম মিয়া, সাবেক চেয়ারম্যান আবুল কাসেম, পৌর বিএনপি আহবায়ক আব্দুল লতিফ, সদস্য সচিব শাহ আলম, মহসিন সরকার, আব্দুল হালিম দিদার, দুলাল সরকার, উপজেলা যুবদলের আহবায়ক এমএ জামাল, সদস্য সচিব জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি অহিদুজ্জামান মোল্লা, সাধারন সম্পাদক ইব্রাহিম মিয়া ও উপজেলা ছাত্র দলের সভাপতি সাইজুদ্দিন শাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ছবির ক্যাপশনঃ হোমনায় জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বক্তব্যের অংশ বিশেষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button