slider

হোমনার রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজে আইসিটি ভবন না থাকায় দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষার্থীরা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণ পুর ডিগ্রি কলেজ ও কেকে আরকে উচ্চ বিদ্যালয় এবং কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে আইসিটি ভবন না থাকায় দুর্ভোগ পোহাচ্ছ শিক্ষক ও শিক্ষার্থীরা। ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আমরুল কায়েস জানান, ১৯৮৬ সালে কলেজটি প্রতিষ্ঠার পর অত্যান্ত সুনামের সাথে এই প্রতিষ্ঠান মেধাবী শিক্ষার্থী তৈরি করে উপজেলা, জেলা এমনকি বিভাগীয় পর্যায়ে আলোচিত হচ্ছে। এখানে আইসিটি ভবন না থাকায় ক্লাস রুমের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নজর দেওয়ার জন্য তিনি বিনীত অনুরোধ করেছেন। এদিকে কেকে আরকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী একই সমস্যায় পড়াশোনা চালিয়ে যাচ্ছে বলে জানান, প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান। তিনিও কতৃপক্ষের সুনজর কামনা করেছেন। অপরদিকে কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন বলেছেন, আমরা অনেকবার আইসিটি ভবনের জন্য আবেদন করেছি কিন্তু এখনো দৃশ্যমান সুফল আসেনি। আশা করি তাড়াতাড়ি এ সমস্যার সমাধান কল্পে কর্তৃপক্ষ তড়িৎ ব্যবস্থা নিবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button