হোমনার মনিপুরে নতুন পোশাকে এতিম শিশুরা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: হোমনা মনিপুর এ বি এস হাফেজিয়া মাদরাসা ও এতিম খানার শিশুদের নতুন পোশাক প্রদান করেছেন মাদরাসা প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ বদিউল আলম টিপু। ২১ ফেব্রুয়ারী বুধবার বিকেল ৩টা থেকে রাতব্যাপি হোমনা মনিপুর এ. বি. এস হাফিজিয়া মাদরাসা ও এতিম খানা এবং বীর মুক্তিযোদ্ধা (সার্জেন্ট) মরহুম সিরাজুল ইসলাম মোল্লার মৃত্যু বার্ষিকী ও সকল ভাষা শহীদদের স্মরণে মাদরাসা মাঠে ৬ষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। মাদরাসা প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ বদিউল আলম (টিপু) মহাসম্মেলনে সভাপতিত্ব করেন।এর আগে প্রায় চল্লিশ জন এতিম ও হাফেজ ছাত্রকে নতুন পোশাক প্রদান করেন রাজউকের পূর্বাচল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট ডাইরেক্টর বদিউল আলম টিপু। এসময় উপস্থিত ছিলেন ওয়েস্ট্রার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ডিজিএম মোঃ মিজানুর রহমান, প্রজেক্ট ডাইরেক্টর মোঃ শাহিনুজ্জামান ফেরদাউস, রাজউক পূর্বাচল নতুন শহর ৩ এর প্রকল্প ব্যবস্থাপক মোঃ আশরাফুল আলম। এলাকা বাসীর আয়োজনে ও মাদরাসার প্রচারনায় উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমেদ্বীন আলহাজ্ব হযরত মাওলানা হাসানুর রহমান হোসাইন নক্সেবন্দী। বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেন হযরত মাওলানা জি এম শাহজাহান বিপ্লবী আল কাদেরী।এছাড়া হযরত মাওলানা মোঃ আব্দুল হালিম ও আলহাজ্ব ডা. আব্দুল বারী ভুইঁয়া সহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নতুন পোশাক পেয়ে এতিম শিশু ও হাফেজ ছাত্ররা আনন্দে আত্মহারা হয়ে উঠে।




