Uncategorized

হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের মাঝে গেঞ্জি বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর সার্কেল মো. গাজিউর রহমানের উদ্যোগে মবিল সুপার ফোরটির সহযোগিতায় ২৯ সেপ্টেম্বর রোববারপৌর শহরের বিভিন্ন জায়গায় ক্যাম্প বসিয়ে মোটরসাইকেলের বৈধ কাগজপত্রধারী, চালকের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট পরিহিত থাকায় প্রায় ১২০ জনকে গেঞ্জি ও চাবির রিং উপহার দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম, ট্রাফিক ফাঁড়ির টিআই মো. জাহিদ, সার্জেন্ট ফিরোজ, মুঞ্জুরুল হক, ওমর ফারুক, এএসআই আমিনুর রহমান প্রমূখ।
মোটরসাইকেল চালকদের উদ্যেশ্যে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) বলেন, নিজে সুরক্ষা থাকি পরিবারকে দুশ্চিন্তামুক্ত রাখি। আমরা যদি হেলমেট ব্যবহার করি তাহলে নিজেদেরই জীবন সুরক্ষা পাবে। তাই আসুন আমরা সবাই মোটরসাইকেলের কাজগপত্র ও ড্রাইভিং লাইসেন্স ঠিকঠাক রেখে হেলমেট ব্যবহার করে মোটরসাইকেল চালাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button