Uncategorized

হেলপারের হাতে জয়পুরহাটে ট্যাক্টর চালক খুন

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে মীর হোসেন (৩০) নামে ট্যাক্টর চালককে হত্যার অভিযোগ উঠেছে হেলপার উজ্জল পাহানের বিরুদ্ধে। রবিবার সকালে সদর উপজেলার তেঘরবিশা এলাকা থেকে তার নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মীর হাসান জয়পুরহাট সদর উপজেলার তেঘরবিশা মিস্ত্রিপাড়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে। তিনি পেশায় একজন ট্যাক্টর চালক ছিলেন। অভিযুক্ত টাক্টরের হেলপার উজ্জল পাহান (১৭) একই এলাকার হটাৎ পাড়া গ্রামের শ্রী নগেনের ছেলে
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে ১২টার দিকে জয়পুরহাট সদরের তেঘর মিস্ত্রীপাড়া এলাকার ট্রাক্টর চালক মীর হাসানের হেলপার একই এলাকার হটাৎপাড়া গ্রামের উজ্জল পাহান বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সকালে পাশের একটি ফসলি মাঠে মীর হাসানের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকেই উজ্জলকে খুজে পাননি পুলিশ।
সদর উপজেলার মোহাম্মদাবাদ স্থানীয় ইউপি চেয়াম্যান আতাউর রহমান বলেন, মীর হোসেনের পরিবার জানায় তার হেলাপার উজ্জল পাহান রাত ১২ টার পর বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর আর মীর হোসেন বাড়ি ফেরেনি। সকালে মাঠের মধ্যে একটি গাছের পাশে তার লাশ এলাকাবাসী দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান জানান, তদন্ত চলছে, তদন্তের সার্থে এ মূহূর্তে বিস্তারিত জানানো যাচ্ছে না, তবে খুব তারাতারি জানানো হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button