slider

হীরালাল সেনের জন্মদিনে তাঁর জন্মভিটা ও স্মৃতি সংরক্ষণে দৃঢ় সংকল্প

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “চলচ্চিত্রের শিল্পরথে মানবতার গান করি, বহুত্ববাদী সাংস্কৃতিক সমাজ গড়ি” এই স্লোগান কে ধারণ করে হীরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় বকজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আজ সকাল ১১.০০ ঘটিকা থেকে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেন এর জন্মভিটায় তার ১৫৬ তম জন্মদিনে শিক্ষার্থীদের সাথে সৃজনশীল অনুষ্ঠানমালা চিত্রাঙ্কন, আবৃত্তি বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বকজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনের সহসভাপতি জনাব তাসমিন জাহান নিরু এর সভাপতিত্বে ও হীরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক ও উন্নয়নকর্মী মো.নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। পুরুস্কার বিতরণে আলোচনায় অংশগ্রহণ করেন মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক গাজী ওয়াজেদ আলম লাবু, বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক মনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজকর্মী হাবিবুর রহমান হবি।
সৃজনশীল অনুষ্ঠানমালায় সহায়ক হিসেবে ছিলেন হীরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের সহসভাপতি গাজী শাহাদাত হোসেন বাদল, বারসিক কর্মসূচি কর্মকর্তা কমল চন্দ্র দত্ত ও ঋতু রবি দাস প্রমুখ।
আলোচনা সভা শেষে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেন এর অস্থায়ী বেদিতে পুষ্পমাল্য অর্পণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মহান এই কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা হীরালাল ও তার ফুপাতো ভাই আচার্য দীনেশচন্দ্র সেনসহ তাদের জন্মভূমি ও তাদের স্মৃতি সংরক্ষণের জন্য স্থানীয় ও প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দৃঢ় সংকল্প করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button